কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৪ মার্চ, ২০২৬ এ ১২:১৮ PM
কন্টেন্ট: পাতা
**পাসপোর্ট অফিস, সচিবালয়, ঢাকা - এ আবেদনের নিয়ম**
পাসপোর্ট অফিস, সচিবালয়, ঢাকা - এ পাসপোর্টের আবেদনের জন্য www.epassport.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করুন। এর পরে ওয়েব সাইটের নিচের দিকে Application at RPO Bangladesh Secretariat এ ক্লিক করুন। সেখান থেকে Offline পিডিএফ আবেদন পত্রটি ডাউনলোড করুন।
(উল্লেখ্য ই-পাসপোর্ট আবেদন পত্রটি পূরণের আগেই Adobe.com লিংক থেকে Adobe Acrobat Reader DC ডাউনলোড এবং ইনস্টল করতে হবে)
এরপর Offline পিডিএফ আবেদন ফর্মটি সঙ্গে সঙ্গে ওপেন না করে আপনার কম্পিউটারের ডাউনলোড অপশনে গিয়ে ফর্মটি অবশ্যই Adobe Acrobat Reader DC সফটওয়্যার দিয়ে ওপেন করে (১-৭৭) পর্যন্ত পূরণ করতে হবে। নতুন এবং রি-ইস্যু আবেদন উভয় ক্ষেত্রে অফলাইন ফর্মটি কম্পিউটারে (১-৭৭) পর্যন্ত পূরণ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
১। আবেদনকারীর জন্মতারিখ অবশ্যই কী-বোর্ডে টাইপ করে সংখ্যায় লিখতে হবে। (নমুনা- 01/01/2026)
২। সরকারী পাসপোর্টের আবেদন ফর্মটি পূরণের সময় অবশ্যই PRL এর ০১ (এক) বছর যোগ করে অবসর গ্রহণের তারিখ পূরণ করুন। (৫৯+১)
৩। সরকারী পাসপোর্ট এর মেয়াদ ০৫ (পাঁচ) বছর।
৪। ১০ (দশ) বছর মেয়াদে পাসপোর্ট গ্রহণের জন্য আবেদকারীর বয়স নূন্যতম ১৮ (আঠার) হতে হবে।
৫। রঙিন কাপড় পরিধান করে আসতে হবে।
*আবেদনপত্রের প্রথম পৃষ্ঠাতে বারকোড দৃশ্যমান থাকতে হবে *
নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্রাদি অবশ্যই জমা দিতে হবে।
১। ই-পাসপোর্ট অফলাইন আবেদন ফর্মের প্রিন্ট কপি। (১ম পৃষ্ঠার নিচে বারকোড সহ)
২। NOC অথবা ব্যক্তিগত GO এর ক্ষেত্রে ব্যাংক চালান কপি।
৩। NOC বা GO কপি। (ওয়েবসাইটে অবশ্যই থাকতে হবে এবং আবেদনকারীকে তা নিশ্চিত করতে হবে)
৪। ১৮ বছরের উর্ধ্বে ব্যক্তিদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। (সাথে মূল কপি আনতে হবে)
৫। Previous passport যদি থাকে তার ফটোকপি। (সাথে মূল পাসপোর্ট আনতে হবে)
৬। ১৮ বছরের নিম্নের ব্যক্তিদের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন (English Version) এর কপি। (সাথে মূল কপি আনতে হবে)
৭। ১৮ বছরের নিম্নে ব্যক্তিদের পিতা-মাতা দুজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৮। ০৬ (ছয়) বছরের কম বয়সীদের জন্য 3R বা 4R সাইজ এর ছবি।